রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

বাগদাদীর মাথার দাম আড়াই কোটি মার্কিন ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

baghdadiআওয়ার ইসলাম: জঙ্গি গোষ্ঠী আইএস নেতা আবু আল বকর বাগদাদীর মাথার দাম আড়াই কোটি মার্কিন ডলার। তাকে কেউ ধরিয়ে দিতে পারলে এ পরিমাণ অর্থ পুরস্কার হবে বলে জানিয়েছে আমেরিকা।

এর আগে তার মাথার দাম নির্ধারণ করেছিল এক কোটি মার্কিন ডলার। কিন্তু সফল না হওয়ায় নতুন করে অর্থ বাড়িয়ে আবারও একই ঘোষণা যুক্তরাষ্ট্রের।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বাগদাদীর নেতৃত্বে মধ্যপ্রাচ্যে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে আইএস। জাপান, ব্রিটেন এবং মার্কিন বন্দীদেরও নৃশংসভাবে খুন করেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে, ইরাক এবং সিরিয়ায় রাসায়নিক হামলা করেছে। সীমান্ত পেরিয়ে অন্যান্য দেশেও হামলা চালিয়েছে।

উল্লেখ্য, এর আগে আল কায়দা নেতা আয়মান আল জাওয়াহিরি এবং ওসামা বিন লাদেনের জন্যও আড়াই কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা। জঙ্গি সংগঠন ‘‌লস্কর ই তৈয়বা’‌ এর প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ এবং হাক্কানি নেটওয়ার্কের সিরাজউদ্দিন হাক্কানিকে ধরতে এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ