রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

বন্ধুর জন্মদিনের পার্টিতে স্কুলছাত্রী গণধর্ষিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhorshonআওয়ার ইসলাম: স্কুল ফাঁকি দিয়ে বন্ধুত্বের আবদার রক্ষা। কিন্তু প্রতিদান যা পেল তা নিশ্চিত ওই কিশোরীর কল্পনাকেও হার মানিয়েছে।

জন্মদিনের পার্টিতে ডেকে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠেছে তারই বন্ধুদের বিরুদ্ধে। গত ১৩ ডিসেম্বর পশ্চিম দিল্লির উত্তম নগরে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার'র।
পুলিশ জানিয়েছে, স্কুলে যাবে বলে ওইদিন সকাল ৭টা বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই কিশোরী। কিন্তু স্কুলে না গিয়ে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যায় সে।

কিশোরীর অভিযোগ, পার্টিতে ঠান্ডা পানীয়ের সঙ্গে নেশা জাতীয় কিছু মিশিয়ে দেয়া হয় আগে থেকেই। সেটা খেয়ে কিশোরী অচৈতন্য হয়ে পড়লে গণধর্ষণ করে তিন বন্ধু।

কেবল এখানেই থেমে থাকেনি তারা। জ্ঞান ফিরলে ওই কিশোরীকে একটি ঘরে আটকে রেখে সন্ধ্যা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা।

ফের কিশোরী অচেতন হয়ে পড়লে গাড়িতে তুলে তাকে একটি হাসপাতালের সামনে ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।

পুলিশ জানিয়েছে, জ্ঞান ফেরার পর স্থানীয়দের সহযোগিতায় বাড়িতে পৌঁছে ওই কিশোরী। থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার।

অভিযোগের ভিত্তিতে এক নাবালকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ