সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

ফেসবুকে থাকবে না ভূয়া খবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zakarbargআওয়ার ইসলাম: এখন থেকে আর ভুয়া খবর প্রকাশ পাবে না ফেসবুকে। কঠোর নজরদারি করা হবে।

যেকোনো খবর প্রচারের ক্ষেত্রে এখন থেকে বাইরের উৎস থেকেও যাচাই করবে ফেসবুক। নিউজ ফিড থেকে অপপ্রচারমূলক ও মিথ্যা খবর বাদ দেয়া হবে। ভুয়া খবর প্রকাশ নিয়ে তীব্র সমালোচনার কারণে এই ঘোষণা দিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

জাকারবার্গের কাছে এক ফেসবুক ব্যবহারকারী প্রশ্ন রাখেন, 'খবর বাছাইকারী যে রাজনৈতিকভাবে প্রভাবিত নন তার গ্যারান্টি কীভাবে নিশ্চিত করা হবে?' জবাবে মার্ক বলেন, 'খুব সাবধানে খবর বাছাই করা হবে। এ ছাড়া খবর প্রচারের পর মানুষের মতামত আটকানো হবে না। '

জাকারবার্গ বলেন, আমি বুঝি বিষয়টি কতটা স্পর্শকাতর। তাই ফেসবুকের দল এখন থেকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজটি করবে। এ ছাড়া স্প্যাম আটকানো হবে। মতামত প্রকাশ বন্ধ করা হবে না। আমাদের লক্ষ্য হবে খবরের বানোয়াট অংশগুলো ফেলে দেওয়া। ফেসবুক প্লাটফর্ম থেকে স্ক্যাম বিদায় করতে হবে। রাজনৈতিকভাবে প্রভাবিত নয় এমন ব্যক্তিদেরই খবর বাছাইয়ের জন্য নির্বাচন করা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ