রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

আমি মুসলমানের পাশে বসব না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nadiaআওয়ার ইসলাম: সমান অধিকার এবং মতস্বাধীনতার দেশ ব্রিটেনে বাংলাদেশী বংশোদ্ভূত রন্ধনশিল্পী নাদিয়া হুসেন বর্ণবাদী আচরণের শিকার হলেন। তার পাশে এক ব্রিটিশ বসতে অস্বীকৃতি জানালেন। নাদিয়া বিষয়টি জানিয়ে একটি টুইট করেন।

গত বুধবার তার সঙ্গে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলা।

নিজের টুইটারে তার এ তিক্ত অভিজ্ঞাতার কথা জানান নাদিয়া। তিনি জানান, ট্রেনে তার পাশে বসতে অস্বীকৃতি জানান অভিযুক্ত ব্যক্তি।

টুইটে নাদিয়া লিখেছেন, লোকটি তাকে উদ্দেশ্য করে বলে, ‘আমি একজন মুসলমানের পাশে বসব না।’  তিনি আরও লেখেন, ‘তার অজ্ঞতাই তার ধ্বংস ডেকে আনবে।’

ঘটনা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি নাদিয়া হুসেনের মুখপাত্র।  নাদিয়া এর আগেও বর্ণবাদী হামলা নিয়ে লিখেছেন।

ব্রিটিশ বেকিং অনুষ্ঠানে বিজয়ী হওয়ার পর থেকে নাদিয়া লেখালেখি করেন এবং টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপন করেন।

আরআর

মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে আলেমদের বাইরে রাখা যৌক্তিক নয়: মোকতাদির চৌধুরী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ