রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

মিয়ানমার সেনারাই রোহিঙ্গাদের ঘরে আগুন দিচ্ছে: হিউম্যান রাইটস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga21আওয়ার ইসলাম: মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরাই রোহিঙ্গাদের ঘরে আগুন দিচ্ছে বলে জানা গেছে। স্যাটেলাইট থেকে তোলা মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়া পিক নামে একটি রোহিঙ্গা গ্রামের ছবি বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্‌ ওয়াচ (এইচআর ডব্লিউ)। খবর বিবিসি বাংলার।

গ্রামটি যখন জ্বলছিল তখন আশপাশে সেনাবাহিনীর ট্রাক যাতায়াত করছিল এমনটাই দেখা গেল ছবিতে। এ নিয়ে তৃতীয়বারের মতো রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেয়ার পেছনে সেনাবাহিনীর হাত থাকার প্রমাণ হাজির করল মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্‌ ওয়াচ। যদিও মিয়ানমার সরকারের সবসময়ের দাবি, রোহিঙ্গারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিচ্ছে।

এদিকে, মিয়ানমার সরকারের মুখপাত্র জ ঠেই জানিয়েছেন, রাখাইন রাজ্যের ঘটনা নিয়ে তদন্ত চলছে। তাই এ মুহূর্তে তারা কোনো মন্তব্য করবেন না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ