রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

হিজাব ছাড়া ছবি পোস্ট করায় তরুণী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi-3দিদার শফিক: হিজাব না পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়ার অপরাধে সৌদি আরবের রাজধানী রিয়াদে ২০ বছর বয়েসী এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

সৌদি আরবের আল শার্ক পত্রিকায় এক বিবৃতিতে সৌদি পুলিশ এ কথা জানায়।

গ্রেফতারকৃত তরুণীটির নাম মালাক আল শেহরি বলে জানা গেছে।

রিয়াদ পুলিশের মুখপাত্র ফায়াজ আল মাইমান বলেন, হিজাব না পরে ছবি তুলে তা টুইটারে পোস্ট করে অপরাধ করেছেন ওই তরুণী। এছাড়া সে একাধিক পুরুষের সঙ্গে নিজের সম্পর্কের কথাও সোশ্যাল মিডিয়ায় অকপটে ওপেন বলে বেড়াত।

নারী-পুরুষের এ ধরণের সম্পর্ক ইসলাম ও সৌদি আইন বিরুধী। ধর্ম ও আইন বিরোধী কাজ করায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইন-কানুন মেনে না চললে এ ধরণের শাস্তির সম্মুখীন হতে হবে বলে সাধারণ মানুষকে তিনি হুশিয়ারিও দিয়েছেন।

উল্লেখ, গত নভেম্বর মাসে রিয়াদের একটি ক্যাফের বাইরে হিজাবহীন ছবিটি তুলেছিলেন মালাক আল শেহরি। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার পর পক্ষে-বিপক্ষে সমালোচনার ঝড় ওঠেছিল। সমালোচনার তীব্রতার এক পর্যায়ে ওই তরুণীকে গ্রেফতার করে সৌদি পুলিশ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ