মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কবর প্রস্তুত; জানাজা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamshed8

আওয়ার ইসলাম: গত ৭ ডিসেম্বর পাকিস্তানে বিমান বিধ্বস্তে নিহত সঙ্গীত শিল্পী জুনায়েদ জামশেদের কবর প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর আগে আল্লামা তাকি উসমানির কাছে প্রকাশ করা ইচ্ছে অনুযায়ী তাকে দারুল উলুম করাচির মাঠেই দাফন করা হবে।

এর আগে আজ সকালে জুনায়েদ জামশেদ ও তার স্ত্রীর ডিএনএ সহ অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার ভাই হুমায়ুন জামশেদ। সবার সঙ্গে আলাপ করে জানাজার স্থানও ঠিক করা হয় দুপুরে।

জনমনে ক্ষোভ; কী দেখানো হচ্ছে ‘সুলতান সুলেমানে’?

জানা যায়, জুনায়েদ জামশেদের জানাজা মঙ্গলবার করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যাতে সবাই অংশ গ্রহণ করতে পারে সে জন্যই এ সিদ্ধান্ত নেন মুফতি তাকি উসমানি ও মাওলানা তারিক জামিলসহ পরিবারের সদস্যগণ।

এর আগে মাওলানা তারিক জামিল তার ফেসবুক পেইজে জুনায়েদ জামশেদের কবরের একটি ছবি পোস্ট করেন। তিনি লেখেন দারুল উলুম করাচির মাঠে জুনায়েদ জামশেদের কবর প্রস্তুত করা হয়েছে এবং এখানেই তাকে দাফন করা হবে।

দারুল উলুম করাচির নায়েবে মুহতামিম মুফতি তাকি উসমানি মিডিয়ায় এক সাক্ষাৎকারে বলেন, জুনায়েদ জামশেদের ইচ্ছে ছিল তিনি দারুল উলুম করাচিতে সমাহিত হবেন তার ইচ্ছে অনুযায়ী সেখানেই দাফনের সিদ্ধান্ত হয়েছে।

[caption id="" align="alignnone" width="960"] এখানেই সমাহিত হবে জুনায়েদ জামশেদ[/caption]

সূত্র: কুদরতডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ