বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অনেক মানুষ আছে ছুরতে মানুষ আসলে আবু জেহেল: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pir_shahebএমদাদ ফয়েজী: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা মুফতি সৈয়দ মো: রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘ওয়াজ মাহফিল আসলে বুঝের জন্য। অনেকে মাসয়ালা জানে কিন্তু আমল করে না। একটি নেকির মূল্য অহুদ পাহাড় সমতুল্য। তার মধ্যে আল্লাহপাক ব্যক্তিবিশেষে নেকির ওজন দেবেন। যে আল্লাহ পাকের বেশি নৈকট্য তার নেকির ওজন তত বেশি। অনেক মানুষ আছে ছুরতে মানুষ আসলে আবু জেহেল। নবী সা.-কে হত্যা করার জন্য গর্ত করে রেখেছিল কিন্তু নিজেই সে গর্তে পড়েছিল। মানুষ ও জিন এই দুই জাতিকে আল্লাহপাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর সারা দুনিয়ার মাখলুককে সৃষ্টি করেছেন মানুষের জন্য।

তিনি বলেন, ‘সারা দুনিয়ায় এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কিন্তু মিয়ানমারে গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ করে মুসলিম নিধন চলছে। জাতিসংঘ, ওআইসি ও মানবাধিকার সংস্থাসহ বিশ্বশক্তি মিয়ানমারের সামরিক জান্তাকে গণহত্যা বন্ধে চাপ সৃষ্টি করছে না।’ তিনি বিশ্ব মুসলিম শক্তিগুলোকে নিয়ে ইসলামি জাতিসংঘ গঠনের দাবি জানান এবং আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে মুসলিম গণহত্যা বন্ধ না হলে ১৮ ডিসেম্বর সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের মিয়ানমার অভিমুখে লংমার্চে যোগদানের আহবান জানান।

মুফতি সৈয়দ মো: রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি আয়োজিত তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল শেষে গতকাল রোববার বাদ ফজর মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

সিলেট সুলতানপুর মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল হক চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় মাহফিলে প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন দারুল উলুম দেওবন্দ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মোহাম্মদ আমিন পালনপুরী, বিশেষ অতিথির বয়ান পেশ করেন নায়েবে আমির মুফতি সৈয়দ মো: ফয়জুল করীম ও মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব খুলনা, মাওলানা ইউনুস আহমদ খলিফায়ে চরমোনাই, মুফতি ওমর ফারুক স›দ্বীপী, শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা রেদওয়ানুল হক রাজু প্রমুখ। মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান মেহমান হিসেবে উর্দু ভাষায় বয়ান পেশ করেন দারুল উলূূম দেওবন্দ (ভারত) মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মো: আমিন পালনপুরী এবং তাঁর বক্তব্য বাংলায় অনুবাদ করে দেন আল্লামা আহমদ শাহ শফি দা: ব: এর খলিফা মুফতি ওমর ফারুক সন্দ্বীপী।

আরআর

আসুন বিজয় উৎসবে...

last_fainal


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ