সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

হ্যাপী বললেন, যারা লিখছেন আমি সিনেমায় ফিরছি আল্লাহ তাদের হেদায়েত দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

najninআবিদ আনজুম: বেশ কিছুদিন ধরেই নিউজ হচ্ছে পত্রিকায়- হ্যাপী আবারো সিনেমায় ফিরছেন। নানারকম চটকদার শিরোনামে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ভাবে ছাপা হচ্ছে নিউজটি। ব্যবসাও হচ্ছে বেশ! তবে অধিকাংশ মানুষই মিডিয়ার এই ভূয়া খবরে কান দেয়নি। কারণ হ্যাপী এখন আগাগোড়াই পরিবর্তন হয়েছেন এবং পড়ছেন মাদরাসায়। এখন কেন ভবিষ্যতেও আর সিনেমায় ফেরার ইচ্ছে রাখেন না তিনি।

তার নামে এসব ভূয়া নিউজ যারা করছেন তাদের প্রতি না ক্ষেপে হ্যাপী বরং তাদের হেদায়েত কামনা করেছেন। বিষয়টি জানিয়ে শনিবার একটি স্ট্যাটাস দিয়েছেন নিজের ফেসবুক পেইজে।

হ্যাপী লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। ‘হ্যাপী আবার মিডিয়াতে ব্যাক করছে’ এই কথাটা আসলে আমার আশেপাশের মানুষগুলো থেকে জানতে পারলাম। আর তারা জেনেছে নিউজের মাধ্যমে সুবাহানআল্লাহ! আর আমিই কিছু জানি না! আমার জানার কথাও না।কিন্তু আমাকে যারা শুধু আল্লাহর জন্যই ভালবাসেন তাদের চিন্তামুক্ত করার জন্যই মূলত এই লেখা।

যারা আমাকে নিয়ে মনগড়া নিউজ চালিয়ে যাচ্ছেন তাদের জন্য বরাবরই আমার পক্ষ থেকে হেদায়েতের দোয়া থাকে। রাগ করি না কারণ আমি জানি আল্লাহ তাদের এখনো অন্ধকার থেকে আলোয় আনেননি। আল্লাহর কসম করে বলতে পারি, আমার মতো অধম বান্দাকে আল্লাহ যা দিয়েছেন তার কোনকিছু কোনদিন স্বপ্নেও দেখিনি! আল্লাহু আকবার! আসলে আল্লাহ কাউকে বুঝ না দিলে কারোরই কিছু করার নেই।

এবার আসল কথায় আসি...

জাহান্নামের পথে আবার হাঁটা শুরু করা আমার পক্ষে সম্ভব নয়। আমি এত বোকা নই যে, এমন আগুনে ঝাপ দিবো যেই আগুনের শেষ নেই, যে আগুনে অনন্তকাল পুড়তে হবে। আমি তো এখনো জানি না আমার ঠিকানা জান্নাত হবে কিনা! মৃত্যু ছাড়া জানা সম্ভবও না।আল্লাহ মাফ করুন।

আমরা যা-ই করিনা কেন, মৃত্যু আসার পূর্বে তওবা করে আল্লাহর পথে ফিরতে না পারলে সবই শেষ! ইহকাল পরকাল সব! আর কে-ই বা জানে? কখন মৃত্যুর ফেরেশতা জানটা কবজ করে নিয়ে চলে যাবেন! ভয়ংকর হবে সেই মুহূর্ত! তখন ঠিকই হুশ আসবে কিন্তু কোনোই লাভ হবে না। দুনিয়ার ফিতনা ফাসাদ করে, জুলুম নিজের উপরেই হবে। ক্ষতি তো নিজেরই আর সাথে আরও কিছু মানুষের গুনাহও নিজ কাঁধে নেওয়া! আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুন। আমীন।

আরআর

last_fainal

rakamari11


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ