রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

রোহিঙ্গাদের সাহায্য পৌঁছাতে ১৪ দেশের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga18ঢাকা: যুক্তরাষ্ট্র, তুরস্কসহ বিশ্বের ১৪টি দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের কাছে মানবিক সাহায্য পৌঁছানোর সুযোগ করে দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে মিয়ানমারে দায়িত্বরত ১৪টি দেশের রাষ্ট্রদূতরা এ আহ্বান জানান।

অন্য দেশগুলো হচ্ছে- অস্ট্রিয়া, বেলিজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পোল্যান্ড, স্পেন ও সুইডেন।

বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের বন্ধু দেশ হিসেবে দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় রাখাইনের মানবিক অবস্থার বিপর্যয় নিয়ে তারা উদ্বিগ্ন। সেইসঙ্গে রোহিঙ্গাদের কাছে মানবিক সাহায্য ঢুকতে না দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

কূটনীতিকরা অভিযোগ করেন, সামরিক কর্মকর্তারা প্রায়ই সেখানে সাহায্য পাঠানোর সিদ্ধান্ত বাতিল করছেন অথবা বিলম্বিত করছেন।

বিবৃতিতে রাষ্ট্রদূতরা উল্লেখ করেন, ‘সাহায্য দিতে বিলম্ব করায় আমরা উদ্বিগ্ন। মিয়ানমারের সব কর্তৃপক্ষকে সাহায্য পৌঁছে দিতে সব বাধা দূর করারও অনুরোধ জানাচ্ছি। যাতে পূর্ণ উদ্যমে সেখানে সাহায্য দেয়া শুরু করা যায়।’

বিবৃতিতে আরও বলা হয়, রাখাইনে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুসহ হাজার হাজার মানুষের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। বর্তমানে প্রায় দুই মাস ধরে তারা কোনো মানবিক সহায়তা ছাড়াই টিকে আছেন।

রাখাইনে ৯ অক্টোবর থেকে শুরু হওয়া মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নে অন্তত ৮৬ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। সহিংসতা থেকে বাঁচতে তারা বাংলাদেশ সীমান্তে ছুটে আসছেন।

জাতিসংঘ সর্বশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, ১ নভেম্বর থেকে এ পর্যন্ত ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সংঘাতে প্রায় ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং সংঘাতে হাজার হাজার রোহিঙ্গা ভোগান্তির শিকার হয়েছে। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র পিয়েরে পিরন এক বিবৃতিতে এই তথ্য জানান।

তিনি আরও জানান, সর্বশেষ এ সহিংসতার সূত্রপাতের আগে সেখানকার ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ ত্রাণ সাহায্যের আওতায় ছিলেন। সরবারহ ব্যবস্থা সীমিত করে দেয়ায় ৯ অক্টোবরের পর থেকে সেখানকার মাত্র ২০ হাজার মানুষের কাছেই ত্রাণ সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে। আর বাকি ১ লাখ ৩০ হাজার ব্যক্তির কাছে সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ