রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

'মোদি-অমিত শাহ’র মাথা কাটলেই পুরস্কার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

modi_omitshahআওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহের মাথা কেটে আনতে পারলেই মিলবে পুরস্কার! এই ঘোষণা দিয়েছেন দেশটির উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির বাগপত জেলা ইউনিটের প্রেসিডেন্ট তরুণ দেও যাদব।
সমাজবাদী পার্টির ওই নেতার এমন ঘোষণার কারণ কী? তরুণের ক্ষোভ, নোট বাতিলের ফলে ভারতে জরুরি অবস্থার মতো অবস্থা চলছে। মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। এর জন্য দায়ী মোদি ও অমিত শাহ।
৭ ডিসেম্বর হাতে লেখা একটি চিঠিতে ওই ঘোষণা দেন তরুণ দেও যাদব। চিঠিতে তরুণের সাক্ষরও রয়েছে।
বাগপতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে তরুণের ওই চিঠিটি পড়ে শোনানো হচ্ছে। পাশাপাশি, তরুণ মোদি ও অমিত শাহকে হুমকি দিচ্ছেন, সাহস থাকলে বাগপতে ঢুকুন।
সংবাদ মাধ্যমের কাছেও তরুণ বলেছেন, আপনি যদি দেখেন আপনার বুড়ো দাদু ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন, তাহলে আপনি মোদিকে গালি দেবেন না? নোট বাতিলের পর দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে কি আপনি মনে করেন না? এই সরকারের চলে যাওয়া উচিত। মোদীর মাথা কেটে আনলে পুরস্কার দেব আমি।
মোদিকে এমন হুমকি দেয়াতে নড়েচড়ে বসেছে সমাজবাদী পার্টি। দলের মুখপাত্র মুহাম্মদ শাহিদ জানিয়েছেন, তরুণের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ