বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

‘ব্যাংক অব দ্য ইয়ার ২০১৬’ অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bank_oftheআওয়ার ইসলাম: দ্য ব্যাংকার এবং ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের ব্যাংকিং খাতের অস্কার খ্যাত ‘ব্যাংক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৬’ অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

গত বুধবার (৭ ডিসেম্বর) হিল্টন লন্ডন ব্যাংকসাইডে আয়োজিত অনুষ্ঠানে দ্য ব্যাংকার ম্যাগাজিনের সম্পাদক ব্রায়ান ক্যাপলেনের কাছ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান। অনুষ্ঠানে বিশ্বের ১২০টি ব্যাংকের চার শ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে এ অ্যাওয়ার্ড অর্জন করেছে। ২০১২ সাল থেকে এ ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে দ্য ব্যাংকারের তালিকাভুক্ত বিশ্বের এক হাজার শ্রেষ্ঠ ব্যাংকের তালিকায় অবস্থান ধরে রেখেছে। ইসলামী ব্যাংকের বিগত বছরের সর্বোচ্চ পারফরমেন্স মুল্যায়নের ভিত্তিতে যুক্তরাজ্যের খ্যাতনামা আর্থিক ম্যাগাজিন দ্য ব্যাংকার এ স্বীকৃতি প্রদান করে। ১৯২৬ সাল থেকে প্রতিষ্ঠানটি বিশ্বের অর্থনৈতিক ইন্টেলিজেন্স ও ব্যাংকিং খাতের উন্নয়নের উইনডো হিসেবে কাজ করছে। আন্তর্জাতিক ব্যাংকিং ও ফাইন্যান্স কমিউনিটির তালিকাভুক্তির ক্ষেত্রে গত ৯০ বছর ধরে কাজ করছে দ্য ব্যাংকার।

২০১৬ সালে ইসলামী ব্যাংক “দ্য বেস্ট ম্যানেজ্ড ব্যাংক ইন বাংলাদেশ” মর্যাদা লাভ করেছে। এ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান “দ্য এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ এচিভমেন্ট অ্যাওয়ার্ড” অর্জন করেছেন। ইসলামী ব্যাংক দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরীআহ ভিত্তিক ব্যাংক হিসেবে তিন দশক ধরে বহুমাত্রিক সক্ষমতার সঙ্গে ব্যবসায় পরিচালনা করে যাচ্ছে। যার স্বীকৃতি হিসেবে এ ব্যাংক দেশি ও আন্তর্জাতিক বিখ্যাত সংগঠনের কাছ থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ