বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে কক্সবাজার গেল বড়কাটারা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga18আওয়ার ইসলাম: মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধ চরমপন্থীদের গণহত্যা, নির্যাতন-নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া অসহায় রোহিঙ্গা মুসলিম শরনার্থীদের প্রয়োজনীয় ত্রাণ-সামগ্রী পৌঁছে দিতে কক্সবাজার গেছে ঢাকার সুপ্রাচীন ইসলামী বিদ্যাপীঠ জামিয়া হোসাইনিয়া আশ্রাফুল উলুম বড়কাটারা মাদরাসা টিম।
টিমটির নেতৃত্ব দিচ্ছেন মাদ্রাসার মুতাওয়াল্লী ও সদরে মুহতামীম মাওলানা আবুল হাসানাত আমিনী।
মঙ্গলবার বেলা ২টায় রাজধানীর চকবাজার থেকে ত্রাণ-সামগ্রী ভর্তি ৪টি কাভারভ্যান ও ১০টি গাড়ি নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন তারা।
জানা গেছে, ত্রাণ সামগ্রীর মধ্যে ২৫০০ কম্বল, ২০০০ পাঞ্জাবী, ৫০০০ শার্ট, ৪০০০ প্যান্ট, ৩০০০ শোয়েটার, ২৫০০ থ্রী-পিছ, ২০০০ ব্লেজার, ১৪০০ জ্যাকেট, ১০০০ লুঙ্গি, ৩০০০ বাচ্চাদের কাপড়, ৩০০০ প্লেটসহ চাল, ডাল, প্লাস্টিক সামগ্রী, সাবান, বিস্কুটসহ আনুমানিক ২ কোটি টাকার নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রয়েছে। এছাড়া আহত ও অসুস্থ রোহিঙ্গা শরনার্থীদের চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় ঔষধপত্রসহ সঙ্গে আছে একটি অভিজ্ঞ মেডিকেল টিম।
সফরকারী টিমের অন্যান্য সদস্যরা হলেন- বড় কাটারা মাদ্রাসার মুহতামীম মুফতী সাইফুল ইসলাম, মাওলানা গাজী হেদায়েতুল্লাহ, মাওলানা মুক্তার আহমদ, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা মঞ্জুর মুজিব, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী, মাওলানা ক্বারী ওয়াসেক বিল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা তানভীর আহমদ, হাফেজ কবির আহমদসহ ৪০ জন মাদ্রাসা ছাত্র।
আশ্রিত অসহায় রোহিঙ্গা মুসলমান ভাই-বোনদের হাতে ত্রাণ সামগ্রী সঠিকভাবে পৌঁছে দিতে দেশবাসীর কাছে দুআ চেয়েছেন সফরকারী টিমের নেতৃত্বদানকারী মাওলানা আবুল হাসানাত আমিনী।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ