মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পটকা মাছ খেয়ে দুই পরিবারের পাঁচজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী, সিলেট 

potka_masসিলেটের জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে মারা গেছেন ৫ জন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- মুন্সি মিয়ার ছেলে আবদুর রহিম (৬০) ও তার ছেলে সুলাইমান (২৫), লোকমান হোসেন (২০), প্রবাসী আনিসুল হকের ছেলে ১ম শ্রেণীর ছাত্র রাহিন আহমদ (৮) ও  তার বোন ৩য় শ্রেণীর ছাত্রী মনি (১০)।

জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জানান, জৈন্তাপুর উপজেলার দরবস্ত উত্তর মাইল গ্রামের আবদুর রহিমের পরিবার সোমবার রাতে বাজার থেকে পটকা (ফুটকা) মাছ কিনে আনেন। রাতে খাবার পর তারা সবাই একে একে বমি করতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার সকালে ওই পরিবারের ১০ জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডাক্তাররা তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এদিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার সর্বত্র মাইকিং করে বিষাক্ত পটকা মাছ বিক্রি এবং খাওয়া থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।

এমকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ