বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৯২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indoআওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবস্থিত অ্যাচেহ প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে ৯২ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৩ মিনিটে ৬.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

এতে আরও অনেকে আহত হয়েছেন। অ্যাচেহ প্রদেশের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল তাতাং সুলায়মানের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভূমিকম্পে বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে গেছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন অনেকে। আহতের সংখ্যা বাড়ছে। স্থানীয় হাসপাতালে জায়গা না হওয়ায় পাশ্ববর্তী হাসপাতালে আহতদের সরিয়ে নেয়া হচ্ছে।

এ ভূমিকম্পে সুনামির সতর্কতা জারি করা হয়নি। তবে সমুদ্র তীরবর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হচ্ছে।

আচেহ প্রদেশেই ২০০৪ সালে আগাত হেনেছিল সুনামি যার ফলে শুধু ইন্দোনেশিয়াতেই দেশটির ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ