বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

তিন শ্বেতাঙ্গের হাতে হেনস্থা মুসলিম মার্কিন শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hijabআওয়ার ইসলাম: ফের হিজাব পরা এক মুসলিম ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠল আমেরিকায়। ডোনাল্ট ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই ধরনের যে কয়েকটি ঘটনা ঘটেছে, তার মধ্যে এটি নতুন সংযোজন। ম্যানহাটন যাওয়ার পথে সাবওয়ে ট্রেনের মধ্যেই ওই মুসলিম ছাত্রীকে কয়েকজন শ্বেতাঙ্গ যুবক হেনস্তা করে। তারা সকলেই মদ্যপ ছিল বলে ছাত্রীটির অভিযোগ। শুধু তাই নয়, ট্রাম্পের নামে ধ্বনি তুলে তাঁকে নিয়ে হাসিঠাট্টা করে। ‘জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে তার হিজাবও খুলে নেওয়ার চেষ্টা করে বলেও পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন ছাত্রীটি। ঘটনার তদন্ত শুরু করেছে আমেরিকার ঘৃণ্য অপরাধ দমন শাখা। ট্রেনের মধ্যে গোপন ক্যামেরার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। ইয়াসমিন সৌদ নামে ওই ছাত্রী সাবওয়ের ট্রেনে চেপে ম্যানহাটনে যাচ্ছিলেন। পুলিশকে ইয়াসমিন জানিয়েছেন, তাকে লক্ষ্য করে তিনজন শ্বেতাঙ্গ যুবক এগিয়ে আসে। তারা বারবার ট্রাম্পের নাম করে হাসতে থাকে। এবং তাকে উত্ত্যক্ত করতে থাকে। তিনি ট্রেনের অন্যদিকে চলে গেলেও যুবকরা তাঁর পিছু নেয়। ফের তাঁর মুখোমুখি দাঁড়িয়ে মস্করা জুড়ে দেয়। ইয়াসমিনের কথায়, এর পর আমি তিতিবিরক্ত হয়ে ওদের বলি, প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। ওরা তাতে কোনও কর্ণপাত না করেই হাসতে থাকে। আমার হিজাব টেনে ধরারও চেষ্টা করে। আমাকে জঙ্গিও বলতে ছাড়েনি ওরা। ওরা খুব সম্ভবত মদ্যপ ছিল।

ডিসেম্বরের প্রথমেই প্রকাশ্যে হিজাব পরা এক মুসলিম ছাত্রী হেনস্তার শিকার হন ইউনির্ভাসিটি অব ওয়াশিংটন-এর ক্যাম্পাসে। প্রকাশ্যে ওই ছাত্রীর সামনে মুসলিম বিরোধী মন্তব্য করে উত্ত্যক্ত করে কয়েকজন যুবক। তার পরই ইয়াসমিনের ঘটনায় নতুন করে বিতর্ক উসকে দিল ট্রাম্পের নির্বাচনী স্লোগান।

ইয়াসমিনের অভিযোগ, আমাকে যুবকদের হাতে এভাবে হেনস্তা হতে দেখেও ট্রেনের কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি। আমি অবাক হয়ে গিয়েছি! ইয়াসমিনের বাবা-মা মিশরীয়। তার জন্ম আমেরিকাতেই। ইয়াসমিন ওই শ্বেতাঙ্গ যুবকদের কাছে নিজের পরিচয়পত্র দেখিয়ে এও বলেছিলেন, আমি একজন আমেরিকান। আমি আমেরিকায় জন্মেছি, এখানেই বড় হয়েছি। কিন্তু ওরা আমার কোনো কথাই শোনেনি। বরং আমি ট্রেনের অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করতেই ওরা আমার পিছু নেয়। সেখানেও আমাকে চরম হেনস্তার মুখোমুখি হতে হয়। পরে ট্রেন থেকে নেই ইয়াসমিন সোজা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন।

এম কে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ