বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নাসিক নির্বাচনের প্রতীক বরাদ্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nasikআওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীক পেয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শাখাওয়াৎ হোসেন খান পেয়েছেন ধানের শীষ প্রতীক।
প্রতীক পাওয়ার পর আইভি বলেন, আমি নারায়ণগঞ্জবাসীর হয়ে কাজ করেছি, কাজ করবো। জনগণ আমাকে এই নির্বাচনে জয়ী করবে ইনশাল্লাহ।
তিনি বলেন, এবার নির্বাচনে আমার স্লোগান- ‘নাই শঙ্কা, নাই ভয়, শহর হবে শান্তিময়।’
অন্যান্য দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহর পেয়েছেন হাতপাখা প্রতীক, ইসলামী ঐক্যজোটের মুফতি ইজহারুল ইসলাম পান মিনার প্রতীক, এলডিপি’র কামাল প্রধান পান ছাতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের প্রতীক কোদাল এবং কল্যাণ পার্টির মেয়র প্রার্থী রাসেল ফেরদৌস সোহেল মোল্লা হাতঘড়ি প্রতীক পেয়েছেন।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ