শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কাজী ওয়ালী উল্লাহ'র ৩ কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kazi_waliullah

অসহ্য লোকালয়
নাগরিক পাখি অসহ্য!

অসহ্য প্রিয়তমা
প্রেমালাপ অসহ্য!

অসহ্য নিশি এবং নিশি
দেয়ালি চিঠি অসহ্য!

অসহ্য মর্ম বেদনা
বিশ্রী আকাশ অসহ্য!

অসহ্য তোমার হাত
ছোঁবার নেশা অসহ্য!

অসহ্য পেন্ডুলাম
টুংটাং হর্ন অসহ্য!

অসহ্য এই ইমারত
দ্বিতীয়তলা অসহ্য!

অসহ্য আপন নীড়
সীমাহীন অসহ্য!

অসহ্য কালি ও কলম
আয়োজিত পরিক্ষা অসহ্য!

২

কোথা যেনো কার প্রেম-পরশনে প্রাণ দুরুদুরু কাঁপে
রুদ্র-ছায়ার অভিশাপ নিয়ে ছুটি বাতাসের তাপে
কোথা যেনো কার লাজ-রাঙা হাসি থরথর বুকে ভাসে
একেলা ছাদের চাঁদ হাতে নিয়ে নিশীথের আশপাশে।
আমি কেনো আজ নীল হয়ে যাই কাকে না পাবার ভয়ে?
কোথা থেকে যেনো আঁধার ফিরে বিরহের পরিচয়ে।
মেঘ পেরিয়ে কোথা থেকে যেনো নদীর অশ্রুফোঁটা
ধীর-ধীরে ঝরে কাঁপা অধরে বেদনার একফোঁটা।
৩
প্রেমের বুকে নেমেছে উজান ঝড়
ভাঙাচোরা এই হৃদপাড়ে হৈচৈ
কৃষ্ণাকাশও ভয়ে কাঁপে থরথর
ইস্রাফিলের বেণু বাঁজে নিশ্চয়!
প্রেমের সাগরে এমনই মাতাল ঢেউ
আঘাতে আঘাতে নাবিক সংজ্ঞাহারা
কেউ আসেনি আসবে নাকি কেউ
এমন দ্বিধায় ভাবতে ভাবতে সারা।

জেএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ