বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আল্লাহ লেখা পাপোশ প্রত্যাহার করল অ্যামাজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

paposhআওয়ার ইসলাম: অনলাইনের সবচেয়ে বড় বাজার এ্যামাজন’র ওয়েবসাইটে ‘আল্লাহ’ লেখা পাপোশ প্রত্যাহার করে নিয়েছে। ক্রেতাদের থেকে অভিযোগ আসার পর সংস্থাটি এই পাপোশ প্রত্যাহার করে নেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাপোশটি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে এটি প্রত্যাহার করে দু:খও প্রকাশ করে এ্যামাজন।

অ্যামাজন জানায়, গত জুন মাস থেকে ছিলো এই পণ্যটি। পরবর্তীতে লোকজন এটিকে লজ্জাজনক এবং অবমাননাকর বলে অভিহিত করলে পণ্যটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় তারা।

এ মাসের শুরুর দিকে মরিয়ম খান নামে ব্রিটেনের বার্মিংহ্যামের এক কাউন্সিলরের দৃষ্টিগোচর হয় পাপোশটি। পরবর্তীতে তিনি তার টুইটার একাউন্টে পাপোশের ছবিটি পোস্ট করে লিখেন, ‘এটি সত্যিকার অর্থেই মুসলিমদের জন্য আক্রমণাত্মক।’

এরপর তিনি তার ফেসবুক একাউন্টেও এটি পোস্ট করে অ্যামাজন ডটকমকে অনুরোধ করেন যেন এটি সরিয়ে ফেলা হয়।

এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্রমেই এই ঘটনাটিকে কেন্দ্র করে উষ্মা ছড়াতে শুরু করে।

অবস্থা বেগতিক হওয়ায় অবশেষে অ্যামাজন তাদের ওয়েবসাইট থেকে পাপোশটি সরিয়ে নিয়েছে এবং এক বিবৃতিতে জানিয়েছে, অ্যামাজনের নিজস্ব কোন প্রোডাক্ট নেই। এটি একটি অনলাইন বাজার। এ বাজারে কোন এক বিক্রেতা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন একটি পণ্য সম্প্রতি আপলোড করেছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ