বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ক্ষমতার বলে কবর সরানো যাবে; মানুষের মন থেকে জিয়ার নাম মোছা যাবে না : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bnp

আওয়ার ইসলাম  : আজ শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যারিস্টারস ফর চেঞ্জ এর উদ্যোগে আয়োজিত ‘বর্তমান শাসনামলে সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভায়  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ক্ষমতা আছে বলে যা খুশি করছে। ক্ষমতার বলে জিয়া্‌উর রহমানের কবরও সরাতে পারবে কিন্তু জনগণের মন থেকে তারা জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে পারবে না।।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল বলেন, কাস্ত্রোর মৃত্যুর পর বিভিন্ন দেশের তরুণেরা তাঁর জন্য কাঁদছে। জিয়াউর রহমানও এমন জনপ্রিয় নেতা ছিলেন। তাঁর মৃত্যুর পর লাখ লাখ মানুষ তাঁর জন্য কেঁদেছিল। তিনি বলেন, ‘সরকার জিয়াউর রহমানের বীরউত্তম পদক কেড়ে নিয়ে তাঁর চরিত্র হননের চেষ্টা করছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। কারণ জিয়াউর রহমানকে মানুষ হৃদয়ে ধারণ করে।’

নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, মামলা দিয়ে খালেদা জিয়াকে দমিয়ে রাখা যাবে না।

আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন, বিএনপির নেতা জয়নুল আবদিন, নিতাই রায় চৌধুরী, মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া প্রমুখ বক্তব্য দেন।

আআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ