বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাল রোববার সংসদ অধিবেশন বসছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

 

আওয়ার parlament333ইসলাম : চলমান দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরু হবে আগামীকাল রোববার (৪ ডিসেম্বর)। এদিন বিকেল ৪টায় অধিবেশন বসবে। এ অধিবেশন কত দিন চলবে তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। আগামীকাল রোববার বিকেল ৩টায় সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে উপস্থিত থাকবেন।

জানা গেছে, আগামীকাল রোববার থেকে শুরু হওয়া চলমান সংসদের ১৩তম এ অধিবেশন সংক্ষিপ্ত হবে। এরপর জানুয়ারিতে শুরু হবে নতুন বছরের প্রথম অধিবেশন। ওই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

উল্লেখ্য, সংসদের দ্বাদশ অধিবেশন গত ৬ অক্টোবর শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।

আআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ