মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সুুন্দরবনে ট্যুরিস্ট লঞ্চে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

agon

আওয়ার ইসলাম : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া বন অফিসের সামনে নোঙর করে রাখা এক যাত্রীবাহী ট্যুরিস্ট লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় পেলিকন-১ নামের ওই ট্যুরিস্ট লঞ্চে ২৬ জনের মতো পর্যটক ছিল। তবে লঞ্চে আগুন লাগার ঘটনায় কোনো ট্যুরিস্ট হতাহত হয়নি। তাদের সকলকেই হাড়বাড়িয়া ক্যাম্পে নিরাপদে সরিয়ে নিয়েছে বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের ডিএফও মো. সাইদুল ইসলাম জানান, সন্ধ্যা পৌনে ৭টায় সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় নোঙর করে রাখা ট্যুরিস্ট পেলিকন-১ লঞ্চে আগুন লাগে। আগুন লাগার পরপরই বনবিভাগের লোকজন লঞ্চে থাকা ২৬ পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

বর্তমানে লঞ্চটি আগুন জ্বলছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনবিভাগ ও কোস্টগার্ডের উদ্ধার যান ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

আআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ