বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাখাইনে কট্টর বৌদ্ধদের বিক্ষোভের মুখে কফি আনান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

miyanmar-protest-against-an1

আওয়ার ইসলাম :  রোহিঙ্গা মুসলিমদের অবস্থা দেখতে রাখাইনে গিয়ে সেখানকার বৌদ্ধ কট্টরপন্থীদের বিক্ষোভের মুখে পড়েছেন সাবেক জাতিসংঘ মহাসচিব কোফি আনান।

কোফি আনানের নেতৃত্বে একটি আন্তর্জাতিক কমিশন শুক্রবার রাখাইন রাজ্যের রাজধানী সিটুয়ে যান। রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার ব্যাপক নির্যাতন চালাচ্ছে বলে য়ে অভিযোগ উঠেছে, সেটি সরেজমিনে তদন্ত করে দেখতে চায় এই কমিশন।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে এই সর্বশেষ দফা সহিংসতা শুরুর আগে মিয়ানমারের নেত্রী অং সান সুচি নয় সদস্যের এই আন্তর্জাতিক কমিশন গঠন করেছিলেন। কমিশনে মিয়ানমারের ছয়জন এবং কোফি আনান ছাড়া আরও দুজন বিদেশি প্রতিনিধি আছেন।রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তদন্ত করবে কোফি আনানের নেতৃত্বাধীন কমিশন

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, শুক্রবার সিটুয়ে পৌঁছানোর পর বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান রাখাইন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু বিমানবন্দরের বাইরে এসময় কোফি আনানের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন শখানেক বিক্ষোভকারী।

বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, 'কোফি আনান কমিশন নিষিদ্ধ করো'। তারা 'আমরা কোফি আনান কমিশন চাই না' বলে শ্লোগানও দেয়।

বিক্ষোভকারীদের একজন বলেন, "রাখাইন রাজ্যে যা ঘটছে সেটা আমাদের আভ্যন্তরীন ব্যাপার। এখানে আমরা বিদেশদিরে হস্তক্ষেপ চাই না।"

রোহিঙ্গাদের মানবাধিকার লংঘন নিয়ে যে তীব্র আন্তর্জাতিক সমালোচনা চলছে, তার পরিপ্রেক্ষিতে আং সান সুচি এই কমিশন গঠনে বাধ্য হয়েছিলেন।

জাতিসংঘের হিসেবে অনুযায়ী, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সর্বশেষ অভিযানের মুখে অন্তত দশ হাজার রোহিঙ্গা প্রতিবেশি বাংলাদেশি গিয়ে আশ্রয় নিয়েছে। বিবিসি

আআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ