শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

টঙ্গীতে ৫দিনের জোড় ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ijtema-in-bogoraমাহমুদ হাসান: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার ফজরের নামাজের পর থেকে শুরু হওয়া এ জোড় ইজতেমায় হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন।

জোড় ইজতেমার উদ্বোধনী বয়ান করেন ভারতের মাওলানা হাফিজ ইকবাল। বাদ জুমা বাংলাদেশের তাবলিগের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা রবিউল হক বয়ান করেন।

জানা গেছে, বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের এক চিল্লা (৪০ দিন) পূর্বে প্রতিবছর ‘বিশ্ব ইজতেমার প্রাক প্রস্তুতিমূলক’ এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে তিন চিল্লাধারী দেশি-বিদেশি মুসল্লি, আলেম-ওলামারা অংশ নেন। তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিরা কালেমা, নামাজ, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলিগের উদ্দেশ্য সম্পর্কে বয়ান করেন।

পাশাপাশি আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পর্কে দিক-নির্দেশনা দেন। জোড় ইজতেমা শেষে মুসল্লিদের একটি অংশ দাওয়াতি কাজে দেশ-বিদেশের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়বেন। আর একটি অংশ ইজতেমা ময়দানের প্রস্তুতি কাজের তদারকিতে থাকবেন।

আগামী মঙ্গলবার (৬ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ জোড় ইজতেমা।

উল্লেখ্য, আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং ২০ থেকে ২২ জানুয়ারি টঙ্গীতে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ