মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ছাত্র মজলিস ঢাকার সভাপতি শাহিন, মাসুম সা. সম্পাদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mojlis5আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ বলেছেন, মিয়ানমার, ইরাক, সিরিয়া, মিশর, আফগানিস্তান, ফিলিস্তিন, লিবিয়া, কাশ্মিরসহ বিশ্বব্যাপী মুসলমানরা আজ নির্যাতিত। নিজেদের পূর্বপুরুষদের ভিটে-মাটিতে তারা আজ উদ্ভাস্তু। একমাত্র মুসলমান হওয়ার কারণে মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী আজ ইতিহাসের বর্বর নির্যাতনের শিকার। কুখ্যাত অং সং সুচির সন্ত্রাসী বাহিনী ও বর্বর বৌদ্ধরা গণহত্যা, নারী নির্যাতন, বাড়ী-ঘরে অগ্নি সংযোগ ও লোট-পাটের মাধ্যমে একটি সম্প্রদায়কে ধংস করার পায়তারা করে যাচ্ছে। যা কোন বিবেকবান মানুষ সহ্য করতে পারে না। অথচ মানবতার ফেরী করা বিশ্ব বিবেক আজ রহস্যজনক নিরবতা পালন করছে। এর নিন্দা ও ঘৃনা জানানোর ভাষা আমাদের জানা নেই।

তিনি অরো বলেন অবিলম্ভে রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন ও গণহত্যা বন্ধ করে তাদেরকে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিশ্ব নেতৃবৃন্দকে মায়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে।

তিনি বলেন বিশ্ব মুসলিমের এহেন দুর্যোগ মুহুর্তে নির্যাতিত মানুষের পাশে দাড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে পল্টনস্থ মজলিস মিলনায়তনে আয়োজিত সংগঠনের ঢাকা মহানগর উত্তরের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ শাহিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাসুম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা অজিজুর রহমান হেলাল, মাওলানা হারুনুর রশীদ, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ রহমত আলী, কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক সাইদুর রহমান সানি, বায়তুলমাল সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ উবায়দুর রহমান প্রমুখ।

সমাবেশে মুহাম্মদ শাহিনুল ইসলাম সভাপতি, মুহাম্মদ মাসুম আহমদ সেক্রেটারী, মুহাম্মদ শামছুল ইসলাম প্রশিক্ষণ সম্পাদক, মুহাম্মদ হাফিজুল হক ফাইয়াজ বায়তুলমাল সম্পাদক, মুহাম্মদ লুৎফুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ঢাকা মহানগর উত্তরের কমিটি গঠন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ