মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মজলিসে দাওয়াতুল হকের কেন্দ্রীয় ইজতেমা ৩ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dawatul-haqআওয়ার ইসলাম: আগামী শনিবার (৩ ডিসেম্বর) ঢাকার যাত্রাবাড়ী মাদরাসায় অনুষ্ঠিত হবে দাওয়াতুল হকের ২২তম কেন্দ্রীয় ইজতেমা। আওয়ার ইসলামকে খবরটি নিশ্চিত করেছেন মজলিসে দাওয়াতুল হকের প্রচার সম্পাদক মাওলানা রিদওয়ান হাসান।

প্রতিবারের মতো এবারও ইজতেমা উপলক্ষে যাত্রাবাড়ী মাদরাসায় জড়ো হবেন দেশ ও দেশের বাইরে থেকে আগত আলেম-ওলামা । অংশ নেবেন শীর্ষ জাতীয় ব্যক্তিত্বসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা।

আশরাফ আলী থানভী রহ. এর প্রতিষ্ঠিত মজলিসে  দাওয়াতুল হক সুন্নত প্রতিষ্ঠার একটি আন্দোলন। মুসলমানদের মধ্যে সুন্নতের প্রতি গাফলতি দেখে তিনি দাওয়াতুল হক প্রতিষ্ঠা করেন। পাক-ভারত উপমহাদেশসহ বিশ্বের নানা প্রান্তে দাওয়াতুল হকের কার্যক্রম আস্তে আস্তে বিস্তার লাভ করে।

এ ব্যাপারে মজলিসে দাওয়াতুল হকের আমীর আল্লামা মাহমূদুল হাসান বলেন, সুন্নত মানুষকে সুন্দর করে। করেসুশৃঙ্খল ও আলোকিত। সুন্নতের মধ্যেই রয়েছে মানবজীবনের সামগ্রিক কল্যাণ, সাফল্যের চাবিকাঠি। সুন্নতের আলোকে সাজাতে পারলে জীবনে কোনো সমস্যা থাকেনা। রাসুল পরবর্তী যুগে সাহাবায়ে কেরাম ও তারপরের যুগে সুন্নতে রাসুলের যথার্থ চর্চার কারণেই মুসলমানরা একদিন সাফল্যেরচূড়ায় পৌঁছতে সক্ষম হয়েছিলেন।

তিনি বলেন, বাংলাদেশে দাওয়াতুল হকের সুন্নতের অনুশীলন মূলক কার্যক্রম চলছে দীর্ঘ দিন ধরে। থানভী রহ. এর খলিফা শাহ আবরারুল হক হারদুয়ী রহ.বারবার বাংলাদেশে এসেছেন এবং দাওয়াতুল হকের কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে এ দেশের আলেমদের উদ্বুদ্ধ করেছেন ।

যারা এক সময় ধর্ম কর্মের ধারে কাছেও যেতেন না তারাও এখন দাওয়াতুলহকেরসাথে সম্পৃক্ত হয়ে পুরোপুরি সুন্নতি জীবন যাপনের প্রতি ব্রতী হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ