বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী ঢাকায়; আলোচ্যসূচিতে সামরিক সহযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1012আওয়ার ইসলাম: ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রীকার দু'দিনের সফরে বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছেছেন। ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরের সময় দুই দেশের মধ্যে সামরিক এবং নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। কর্মকর্তারা আরও বলছেন, এই প্রথম দুই দেশের মধ্যে সামরিক ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা হতে যাচ্ছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দিল্লী সফরে যাওয়ার কথা রয়েছে। তার ঠিক আগে প্রথমবারের মত ভারতের কোনো প্রতিরক্ষমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।

কমর্কর্তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফরের সময় দুই দেশের মধ্যে নিরাপত্তা বিষয়ে আনুষ্ঠানিক একটি রুপরেখা সই হতে পারে। ঢাকা সফরে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী সে বিষয়েই আলোচনা করবেন।

তাঁরা জানিয়েছেন, রুপরেখায় সমরাস্ত্র সরবরাহ বাড়ানো, প্রযুক্তি বিনিময়, প্রশিক্ষণ এবং যৌথ মহড়ার পাশাপাশি সন্ত্রাস দমনের বিষয় থাকবে।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে ১১-সদস্যের প্রতিনিধি দলে দেশটির সেনা, নৌ এবং বিমান বাহিনীর উপ-প্রধানরা রয়েছেন। এই প্রতিনিধি দল বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তারা সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ