মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

’মিয়ানমারের সরকারের প্রতি কুটনৈতিক চাপ বৃদ্ধি করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sunamganj2আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্নমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, মিয়ানমারের মুসলমানদের হত্যা, নারী ধর্ষণ ও শিশু হত্যা চালিয়ে মায়ানমারের সেনা বাহিনী সন্ত্রাস ও মানবতা বিরোধী কাজ করছে। বিশ্বের সকল দেশকে এ বর্বরতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তাদের ওপর চাপ প্রয়োগ করে হত্যা, নির্যাতন বন্ধে বাধ্য করতে হবে। অন্যথায় তাদের সঙ্গে সকল ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত।

তিনি মায়ানমারের সন্ত্রাসীদের হাত থেকে বেঁচে আসা নির্যাতিত মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দিয়ে তাদের মিয়ানমারের নাগরিত্ব দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে কুটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার আহবান জানান।

২৬ নভেম্বর বাদ জোহর মিয়ানমারে মুসলিম নিধন ও হত্যার প্রতিবাদে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেল সভাপতি মাওলানা নুরুদ্দীন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শাহিদ আহমদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউজ্জামান,মাওলনা আব্দুল আজিজ, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মুছা মোল্লা, মাওলানা মুনসিফ আলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রমিজ উদ্দীন,মাওলানা আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক হাফেজ সৈয়দ জয়নুল ইসলাম,মাওলানা মখলিছুর রহমান, প্রমুখ।

সুনামগঞ্জ জেলা কেন্দ্রীয় মসজিদ চত্তর থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ