সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

মাওলানা আবদুল জব্বার রহ. স্মরণসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pstergpg2আওয়ার ইসলাম: শিক্ষার আলো হাতে এসেছিলেন মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার রহ.। আলো ছড়িয়ে গেলেন দেশের নানা প্রান্তরে।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার জাহানাবাদী রহ. দেশব্যাপী মাদরাসাগুলোকে সুসংগঠিত করা, কওমি মাদরাসার সিলেবাস প্রণয়ন, পরীক্ষা পদ্ধতি আবিষ্কার এবং কওমি মাদরাসায় মাতৃভাষা চর্চার পথ সুগম করে গেছেন।

মাদরাসা সিলেবাসের একাধিক গ্রন্থ রচনা সম্পাদনা ও পরামর্শের কাজেও তিনি ছিলেন নিবেদিত। ১৯৭৮ সালের ঢার শায়েস্ত খাঁ হলের তিনিই ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের প্রস্তাবক। দীর্ঘ ৩৭ বছর কওমি মাদরাসার এই আস্থা বিশ্বাস ও চেতনার প্রতিষ্ঠান বেফাকের পতাকা হাতেই অবিরাম পথ চলেছেন।

গত ১৮ নভেম্বর শুক্রবার তিনি ইন্তেকাল করেছেন। তার জীবন কর্ম ও স্মৃতিচারণ মূলক একটি স্মরণসভার আয়োজন করেছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। ঢাকার জাতীয় প্রেসক্লাবে ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় এই স্মরণসভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আল্লামা আশরাফ আলী প্রধান অতিথি এবং মাওলানা মাহফুজুল হক সভাপতিত্ব করবেন। উপস্থিত থাকবেন দেশের খ্যতিমান আলোচকবৃন্দ। থাকবেন তরুণ প্রজন্মের নানা প্রতিনিধিগণ।

মাওলানা আবদুল জব্বারের ভক্ত অনুরক্ত ও কওমি সন্তানদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব

একটি আওয়ার ইসলাম ইভেন্ট

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ