
আমিন আশরাফ: বইয়ের দুনিয়া বাংলাবাজার।ইসলামি সাম্রাজ্যের পুরোটাই যেন ধারণ করে আছে ইসলামি টাওয়ার। আল কুরআন, হাদিস, তাফসির, সিহাহ-সিত্তাহ, ফিকাহ, আধুনিক বিজ্ঞান, ইসলামি দর্শন, অর্থনীতি এ সমস্ত গ্রন্থের রাজধানী এ বাংলাবাজার। এখান থেকে হাজার কি, লাখো লাখো গ্রন্থ ছড়িয়ে পড়ছে সারাদেশে। আলেম উলামা, তলাবা বইয়ের জন্য সবাই ছুটেন বাংলাবাজারে। আওয়ার ইসলামের পাঠকদের জন্য আমরা বাংলাবাজারের বিষয়-আশয় তুলে ধরার চেষ্টা করবো। বইপ্রিয় পাঠকদের জন্য এ আয়োজনে আজ থাকছে সর্বাধিক পঠিত ও পাঠক সমাদৃত সেরা পাঁচটি বইয়ের পরিচিতি।
আল ফারুক
লেখক: আল্লামা শিবলী নোমানি
অনুবাদক: মাওলানা মুহিউদ্দীন খান
প্রকাশকাল: ১৯৫৭ ইসায়ী
প্রকাশক: এমদাদিয়া লাইব্রেরী
আল ফারূক। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ইবনুল খাত্তাব রা.-এর বর্ণাঢ্য জীবন চরিতের অনন্য চিত্রায়ন। এর রচনা কৌশলে রয়েছে নির্ভেজাল বর্ণনাভঙ্গি ও চিত্তাকর্ষক উপস্থাপনা। স্থান পায়নি এতে তাঁকে নিয়ে অতিপ্রাকৃত কোনো কল্পচিত্র। নেই কোনো জটিল তথ্য। জগদ্বিখ্যাত আলেম, গবেষক শিবলী নোমানি রহ. সম্পর্কে হাজারো তথ্যভাণ্ডার থেকে সংগ্রহ করা নিখুঁত কাহিনিগুলো এখানে উপস্থাপন করেছেন। হযরত ওমর রা.-এর সম্পর্কে অনুসন্ধানিদের পিপাসা মেটাতে সক্ষমতা রাখে আল ফারুক। কালজয়ী ও কালত্তীর্ণ এ গ্রন্থটি বাঙলায়ন করেছেন, বাংলাদেশের আলেম সাহিত্যিকদের পুরোধা মাওলানা মুহিউদ্দীন খান রহ. তার শৈল্পিক হাতে গ্রন্থটি বাঙলায় যেনো নতুন মাত্রা পেয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাযি. জানতে আগ্রহীরা বইটি পড়ে ধন্য হতে পারেন।
সিরাতে আয়েশা রাযি.
লেখক: সাইয়েদ সুলাইমান নদবি
অনুবাদক: শফিকুল ইসলাম
প্রকাশক: রাহনুমা প্রকাশনী
প্রকাশকাল: জুন, ২০১৫
সাইয়েদ সুলাইমান নদবি রাহ.-এর অসামান্য অবদান সিরাতে আয়েশা রা.। তিনি ১৯০৬ সালে বইটি লিখতে শুরু করেন। কাজটি শুরু করেছিলেন তাঁর গুরুধর্মী শায়খ আল্লামা শিবলী নোমানি রাহ.-এর উৎসাহ ও অনুপ্রেরণায়। ১৯০৮-এর এপ্রিল গ্রন্থটির কিছু অংশ আন নাদওয়ায় ছাপা হয়। তার অনেকদিন চলে যায় গ্রন্থটির শরীরী গঠন অলঙ্করণে। ১৯২০ সালে সিরাà