বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রাচীন ইসলামি বিশ্ববিদ্যালয়ও রক্ষা পেল না বৌদ্ধ সন্ত্রাসীদের হাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga9আওয়ার ইসলাম: বৌদ্ধ সন্ত্রাসীদের হাতে রক্ষা পেল না মিয়ানমারের প্রাচীন ইসলামি বিশ্ববিদ্যাল। দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শনিবার দক্ষিণাঞ্চল মংডুর নুরুল্লাহ গ্রামের ইসলামিক ইউনিভার্সিটি গুঁড়িয়ে দেয়। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে রোহিঙ্গা ভিশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সূত্র বলছে, বিজিপির সদস্যরা শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রাচীর ভাঙতে শুরু করেছে এবং এখনো তা অব্যাহত রয়েছে। এ ছাড়া ওই এলাকার আরো বেশ কিছু মসজিদ ও বিশ্ববিদ্যালয় ভবন ধ্বংসেরও হুমকি দিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী।

ম্যাগ্গি ক্যাম্পের বিজিপির কমান্ডার ও তার দল শনিবার সকালে নুরুল্লাহ গ্রামে পৌঁছে ৪০ জন শ্রমিককে ভাঙচুরের কাজে বাধ্য করে। এ সময় গ্রামের প্রশাসক ৩০ জনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে তাদেরও ভবন ধ্বংসের কাজে অংশ নিতে নির্দেশ দেয়া হয়।

স্থানীয় এক রোহিঙ্গা মুসলিম বলেন, বিজিপির কমান্ডার বলেছেন, আপনাদের খালি হাতে এখানে আসা উচিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রাচীর গুঁড়িয়ে দেয়ার জন্য ফিরে যান এবং হাতুড়িসহ অন্যান্য অস্ত্র নিয়ে আসেন। পরে রোহিঙ্গারা পুলিশের এই কর্মকর্তার নির্দেশনা বাস্তবায়নে অনীহা জানালে তিনি বলেন, তোমাদের কাজ করতে হবে না, তোমরা শুধুমাত্র ছবি তুলতে পারো।

রোহিঙ্গা ভিশন বলছে, গত ৯ অক্টোবর রাখাইনের নিরাপত্তা চৌকিতে হামলার অভিযোগে এখন পর্যন্ত পাঁচ শতাধিক  বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে বিজিপি। এ ছাড়া এক হাজারেরও বেশি রোহিঙ্গাকে আটক ও শতাধিক নারীকে ধর্ষণ করেছে নিরাপত্তা বাহিনী। দেশটির উত্তরাঞ্চলের মংডুতে সাম্প্রতিক অভিযানে সাড়ে তিন হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস করেছে সেনাবাহিনী। ৫০ হাজার রোহিঙ্গা মুসলিম গৃহহীন হয়ে পড়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ