বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয় পাল্টে দিলো চতুর্থ বর্ষের ফলাফল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

national-universityআওয়ার ইসলাম:   পূর্ব নোটিশ ছাড়াই চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশের মাত্র দু’মাস না যেতেই ‘আড়ালে’ সেই ফলাফল পাল্টে দিলো জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে করে রীতিমত পাল্টে যেতে বসেছে কয়েক হাজার শিক্ষার্থীর ভাগ্য। কোনও শিক্ষার্থীর জিপিএ প্রথমে যা ছিল, তার চেয়ে এবারে আরো কমে গেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য তা স্বীকারও করেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের এমন আচরণে হতবাক শিক্ষার্থীরা। প্রতিবাদে মানববন্ধনে নেমেছে ঢাকা কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীরা।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ করে। ওই ফলাফলে ৩১৮ টি কলেজের ১ লাখ ২৩ হাজার ২৫৫ জন নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ৯৯ হাজার ৫৭০ জন উত্তীর্ণ হন।

কিন্তু প্রথম প্রকাশ হওয়া এই ফলাফলে নাকি ত্রুটি রয়েছে, এমন কোনও স্বীকারোক্তি বা নোটিশ ছাড়াই হঠাৎ গত ২১ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পূর্বের ফল সরিয়ে, নতুন ফল বসিয়ে দেওয়া হয়। নতুন ফল প্রকাশ করা হচ্ছে এমন কোনও নোটিশও দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয় দু’মাস আগে একবার চতুর্থ বর্ষের ফল প্রকাশ করে। মাস্টার্সের ভর্তি হতেও নোটিশ দেয় বিশ্ববিদ্যালয়। সেই মোতাবেক শিক্ষার্থীরা ভর্তির প্রায় সব কার্যক্রমও শেষ করে। কিন্তু হঠাৎ গত সোমবার (২১ নভেম্বর) রাতে পূর্ব কোনও নোটিশ না দিয়েই ফলাফল পরিবর্তন করে ফেলা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই রেজাল্ট চেক করে দেখা যায়, বেশিরভাগ শিক্ষার্থীরই ফলাফলে এবারে ব্যাপক তারতম্য রয়েছে। প্রথমবারের ফলাফলে যে জিপিএ  ছিল,এবারে তা থেকে অনেকের জিপিএ আরও কমে গেছে।

এদিকে রাজধানীর ঢাকা কলেজের কয়েক’শ শিক্ষার্থী গত বৃহস্পতিবার ও শনিবার কলেজের শহীদ মিনারের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন। আজ (রবিবার) রাজধানীর তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থীরা আবারও মানববন্ধন করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ