বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আজ হাসপাতাল ছাড়ছেন খাদিজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khadija2আওয়ার ইসলাম: ছাত্রলীগ নেতার ধারালো অস্ত্রের প্রহার থেকে খানেকটা সুস্থ হয়ে উঠেছেন সিলেটের কলেজছাত্রী খাদিজা। হাসপাতাল থেকে রিলিজ পেয়ে আজ বাসায় ফিরছেন। গেলো শনিবার তিনি এই প্রথম গণমাধ্যমের সামনে কথা বলেছেন। সেখানে তিনি তার সুস্থতার কথা জানান। পাশাপাশি সংবাদকর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালের নিচ তলায় খাদিজাকে নিয়ে সংবাদ সম্মেলনে চলে আসেন তার চিকিৎসক। সেখানে হুইল চেয়ারে বসে কথা বলেন তিনি। দিন দুয়েক আগে বৃহস্পতিবার ভাই শরনান হক শাহীন নিজের ফেসবুক পাতায় খাদিজার একটি ছবি প্রকাশ করে তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানান দিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে খাদিজা বলেন, আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। দোয়া করবেন, যেন ভালো থাকি। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারি। মিডিয়ার ভাইদের ধন্যবাদ, আপনারা আমার জন্য অনেক করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষর জন্যও রইলো অসংখ্য ধন্যবাদ। খাদিজার চিকিৎসক জানান, শনিবারই খাদিজাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার আনুষ্ঠানিকতা সারা হবে, তবে তিনি হাসপাতাল ছাড়বেন রোববার। আঘাতের কারণে এখনও অবশ হয়ে থাকা বাম হাত ও পায়ের চিকিৎসার জন্য সোমবার তাকে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর কথা রয়েছে।

গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে পথে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলি ভেদ করে মস্তিষ্কও বেশ খানেকটা জখম হয়।

খাদিজাকে হাসপাতালে আনার পর থেকে তার চিকিৎসার আদ্যোপান্ত সংবাদ সম্মেলনে জানান স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) মির্জা নাজিম উদ্দিন। তিনি বলেন, ইমার্জেন্সিতে খাদিজার জিসিএস ছিল মাত্র ৫, সম্পূর্ণ অচেতন অবস্থায় এবং বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হওয়ায় ইমার্জেন্সিতে তাকে লাইফ সাপোর্ট দিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) পাঠানো হয়।

 

ডা. নাজিম বলেন, সামাজিক মাধ্যমে যে খাদিজা অমানবিকতার দৃষ্টান্ত হয়ে উঠেছিল, সেই খাদিজাই এখন বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা সেবার উৎকৃষ্ট উদাহরণ।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ