শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হিজড়াদের নামাজ; ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী আব্দুল্লাহ বিন রফিক

namaj_hijraনারী নয় আবার পুরুষও নয়- এমন এক বিশেষ শ্রেণিই সমাজে হিজড়া নামে পরিচিত। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ডিম্বাণু ও শুক্রাণু এক্স-এক্স প্যাটার্নে কন্যা আর এক্স-ওয়াই প্যাটার্নে পুত্র শিশু জন্ম গ্রহণ করে বলে প্রমাণিত। কিন্তু অনেক সময় জরায়ুতে ভ্রুণের বিকাশ হওয়ার সময় মায়েদের বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। আর তখন একটু ব্যতিক্রমী এক্স-এক্স-ওয়াই(xxy),  অথবা  এক্স-ওয়াই-ওয়াই(xyy) এর প্যাটার্নে ছেলে বা মেয়ে হয়ে থাকে। এরপর জেনেটিক পরির্বতনের ফলে ক্রমান্বয়ে এরাই একসময় হিজড়ায় পরিণত হয়।

আর দশটা নারী ও পুরুষের মতো আমাদের সমাজে হিজড়া সম্প্রদায় খুব একটা স্বাভাবিক জীবন ধারণ করতে পারে না। এটা অবশ্য আমাদের সমাজের স্থূল দৃষ্টিভঙ্গির বাস্তব ও নিদারুণ এক উদাহরণও বটে। ইসলাম নারী ও পুরুষের অধিকার যেমন সুনিশ্চিত করেছে তেমনি হিজড়াদেরও অধিকার থেকে বঞ্চিত করেনি। তাদের জন্য মহান আল্লাহ মানবিক ও ভারসাম্যপূর্ণ বিধান দিয়েছেন। তারা মহান রবের ইবাদত-আরাধনা ও বন্দনা করবে। আল্লাহর কাছে নিজকে সমর্পিত করবে। তারাও অন্যদের মতো রীতিমত নামাজ, রোজা, জাকাত ইত্যাদি ইবাদাত পালন করবে। অন্যরাও যেমন পূণ্য লাভ করে তারাও সেভাবে লাভ করবে। তারাও কল্যাণে-অকল্যাণে সমান অংশীদার।

পড়ুন: পাকিস্তানে হিজড়াদের জন্য প্রথম মসজিদ

ইবাদত ও আরাধনার ক্ষেত্রে এখন প্রশ্ন উঠছে, ইবাদত-আরাধনা করার জন্য তারা কী মসজিদে যেতে পারবে? নাকি ঘরে বসেই নামাজ আদায় করা জরুরি? সম্প্রতি পাকিস্তানে হিজড়া সংগঠনের উদ্যোগে একটি মসজিদ নির্মাণের খবর বিষয়টিকে আরো জরুরি করে তুলেছে।

বিষয়টি সুরাহার আগে কিছু বিষয় আমাদের জানা দরকার।

প্রথম কথা হলো, হিজড়াদের ওপর জামাতে নামাজ আদায় করা ওয়াজিব নয়। তাই তারা ঘরেই নামাজ আদায় করবে। মসজিদে যাওয়ার প্রয়োজন নেই। আশ-শরহুল মুমতি ৪/১৪০

তবে মসজিদে গিয়ে যদি তারা নামাজ আদায় করে ফেলে তাদের নামাজ আদায় হয়ে যাবে। মওসুআতুল ফিকহ ২৫/২০

যেসব হিজড়ার মধ্যে নারী বা পুরুষের আলামত সুস্পষ্ট, যে বুঝতে পা