বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তুরস্ক নিয়ে নাক গলানোয় ইইউ-কে এরদোগানের কড়া হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ardoganআওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাড়াবাড়ি করলে তিনি হাজার হাজার শরণার্থীর জন্য ইউরোপে ঢোকার সীমান্ত পথ খুলে দেবেন।

বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্ট তুরস্ককে ইইউ'র সদস্য করার আলোচনা স্থগিত রাখার সুপারিশ করা হয়। এরপর শুক্রবার এরদোগান এই হুঁশিয়ারি দিলেন। খবর বিবিসি বাংলার।

গত জুলাইতে এক এক ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত সন্দেহে হাজার হাজার মানুষের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোগান ব্যবস্থা নিচ্ছেন। ইউরোপীয় পার্লামেন্ট এটাকে 'মাত্রাতিরিক্ত' বলে বর্ণনা করে।

এজন্য তুরস্ককে সদস্য করার আলোচনা আপাতত স্থগিত রাখার সুপারিশ করে ইউরোপীয় পার্লামেন্ট।

উল্লেখ্য, এ বছরের শুরুতে ইইউ'র সঙ্গে তুরস্কের এক চুক্তি হয়। চুক্তিতে সেদেশে আশ্রয় নেয়া সিরিয়ার লাখ লাখ শরণার্থীর জন্য সাহায্যের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। একই সঙ্গে ইইউ'র সদস্য হওয়ার জন্য আলোচনার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেয়া হয়।

সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে এরদোগান বলেন, '৩০ থেকে ৩৫ লাখ শরণার্থীকে আমরাই খাইয়ে-পরিয়ে রেখেছি। আপনারা আপনাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছেন।'

তিনি আরও বলেন, 'আমার কথা জেনে রাখুন। আপনারা যদি এনিয়ে আর বাড়াবাড়ি করেন, সীমান্ত খুলে দেয়া হবে।'

গত বছর থেকে ইউরোপের দিকে লাখ লাখ শরণার্থীর ঢল নেমেছিল। ওই শরণার্থীর ঢল থামানো সম্ভব হয় তুরস্কের সহযোগিতায়।

তুরস্ক এই শরণার্থীদের থামাতে রাজি হয় এই শর্তে যে, ইইউ'র সদস্য হওয়ার লক্ষ্যে আলোচনার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। কিন্তু এই প্রক্রিয়ায় সেরকম কোনো অগ্রগতি না হওয়ায় তুরস্ক স্বভাবতই হতাশ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ