মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চরমোনাই বাৎসরিক মাহফিল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

charmonai_mahfilআওয়ার ইসলাম: শুরু হলো বরিশালের চরমোনাইয়ে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল। শনিবার বাদ জোহর থেকে মাহফিল চলবে মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দেশের অন্যতম বৃহত্তম এ মুসলিম জমায়েত।

চরমোনাইয়ের মাঠ থেকে কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক রশিদ আহমদ ফেরদৌস জানান, শনিবার বাদ জোহরণ চরমোনাইর পীর মাওলানা মুফতি সৈয়দ মো: রেজাউল করীম উদ্বোধনী বয়ান পেশ করেন। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাহফিল।

তিনি বলেন, চরমোানয়ের মাঠে মূল সাতটি বয়ান হবে। ৫টি চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পেশ করবেন বাকি দুটি করবেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। এছাড়াও রোববার সকাল দশটায় অনুষ্ঠিত হবে উলামা সম্মেলন। সেখানে দেশের শীর্ষস্থানীয় আলেমগণ উপস্থিত থাকবেন।

মাহফিল উপলক্ষ্যে বরিশাল নগরীর পূর্বপ্রান্তে কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদরাসার মাঠসহ আশপাশের বিস্তৃত ময়দান গতকালই কানায় কানায় পূর্ণ হয়েছে। এখনো দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সঠিক পথপ্রত্যাশী এসব মানুষের স্রোত চলবে মঙ্গলবার পর্যন্ত।

তিনদিনের এ মাহফিলে আম বয়ান ছাড়াও তালিম জিকির ও খুসুসি বয়ান চলবে প্রতি নামাজের পরপর। মাহফিলের প্রথম দিনে উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই নিয়তের পরিশুদ্ধি সম্পর্কে আলোচনা করে থাকেন।

আরআর 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ