বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga-returnপররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় অবস্থানরত বিদেশী কূটনীতিকদের ব্রিফিংকালে বিদ্যমান পরিস্থিতি ব্যাখ্যা করে সংকট নিরসনে সমন্বিত প্রচেষ্টার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কামনা করেন।

শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সংকট সমাধানের একমাত্র পথ বলে অভিমত ব্যক্ত করেছেন বিদেশী কূটনীতিকরা। তারা বলেন, সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে বাংলাদেশের প্রস্তাবকে তারা সমর্থন করেন। তারা মনে করেন, মিয়ানমারও এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। ফলে উভয়পক্ষের মধ্যে আলাপ-আলোচনা করে সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান করতে হবে।

বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্যে মানবিক সহায়তার প্রয়োজন বলেন কূটনীতিকরা অভিমত ব্যক্ত করে তারা বলেন, এমন সহায়তা চাওয়া হলে আন্তর্জাতিক সম্প্রদায় সহায়তা দিতে প্রস্তুত।

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেছেন, সেনা অভিযানের কারণে রাখাইন রাজ্যে পরিস্থিতি অবনতি হতে থাকায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের বলেন যে, ‘আলাপ-আলোচনা করে শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব বলে আমি কূটনীতিকদের বলেছি। তারা আমাদের প্রস্তাব সমর্থন করেছেন। কূটনীতিকরা বলেছেন, শান্তিপূর্ণ আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র পথ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ