মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

মার্কিন নৌবাহিনীর ১,৩০০০০ সদস্যের ব্যক্তিগত তথ্য চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkb2cae7c4646i504_800c450আওয়ার ইসলাম: মার্কিন নৌবাহিনী বলেছে, এক লাখ ৩০ হাজার নৌসেনার ব্যক্তিগত তথ্য চুরি গেছে। তথ্য ফাঁস হয়ে যাওয়ার এ ঘটনা নিয়ে মার্কিন নৌবাহিনীর ফৌজদারি তদন্ত বিভাগ অনুসন্ধানে নেমেছে বলেও জানান হয়েছে।

মার্কিন নৌবাহিনীর কর্মী বিভাগের প্রধান ভাইস অ্যাডমিরাল রবার্ট বুরেক এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে উল্লেখ করে তিনি আরো জানান, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। অবশ্য চুরি যাওয়া তথ্য এখনো অপব্যবহারের কোনো আলামত পাওয়া যায় নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সি-ওয়ে নামে পরিচিত ক্যারিয়ার ওয়েপয়েন্টস ডাটাবেস থেকে এ তথ্য হাতিয়ে নেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা নেভি টাইমসকে এ কথা জানিয়েছেন। গত মাসে তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে প্রথম জানতে পারে মার্কিন নৌবাহিনী।

সূত্র: পার্স টুুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ