সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

প্রধানমন্ত্রীর সঙ্গে বেফাক প্রতিনিধিদের সাক্ষাৎ সন্ধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befaqআওয়ার ইসলাম: আজ (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ কওমি মাদারসা শিক্ষা বোর্ড-বেফাক এর একটি প্রতিনিধি টিম। বৈঠকটি গত রোববার হওয়ার কথা ছিল।

বৈঠকে কওমী স্বীকৃতির বিষয়ে আলোচনা ও আল্লামা শাহ আহমদ শফীর চিঠি পেশ করা হবে। বুধবার দুপুরে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

বেফাকের সহসভাপতি আল্লামা আশরাফ আলীর নেতৃত্বে এই প্রতিনিধি টিমে আছেন, মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল ও বেফাকের যুগ্মমহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢাকার ফরিদাবাদ মাদরাসার প্রিন্সিপাল ও বেফাকের নির্বাহী সদস্য মাওলানা আবদুল কুদ্দুস, আল্লামা আহমদ শফীপুত্র মাওলানা আনাস মাদানী, আল্লামা শফীর প্রেস সচিব মাওলানা মুনির আহমদ, বেফাকের সদস্য মাওলানা নুরুল ইসলাম, জামিয়া ইসলামিয়া ইসলামবাগের মুহতামিম মাওলানা মনজুরুল ইসলাম, সদস্য মাওলানা নুরুল আমিন প্রমুখ।

টিমে বেফাকের সহসভাপতি ও জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম মাওলানা আজহার আলী আনোয়ার শাহ অন্তর্ভূক্ত থাকলেও তিনি যাচ্ছেন না বলে জানা গেছে।

প্রতিনিধি টিমের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, সাক্ষাতের মূল বিষয় কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি।চলমান সংকট নিরসনে আল্লামা আহমদ শফীর একটি লিখিত প্রস্তাব নিয়ে তারা সাক্ষাৎ করছেন।

এছাড়ও জাতীয় শিক্ষানীতিমালা, শিক্ষা আইন আপত্তিকর বিষয়গুলো বাতিলের ব্যাপারে প্রস্তাব করা হয়েছে বলে জানা যায়।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ