মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুসলিম নারীদের জন্য পার্সনাল ল’ বোর্ডের ঐতিহাসিক সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

talaq1

আওয়ার ইসলাম: কলকাতায় অনুষ্ঠিত সর্ব ভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের ২৫ তম সভায় ৭৫ জনেরও বেশি নারী প্রতিনিধি এবং ৫০ জনের মতো নারী সদস্য অংশ গ্রহণ করেন। তারা তাদের মূল্যবান প্রস্তাবনা এবং অভিমত জানান বোর্ডকে। তিনদিনের কলকাতা সভায় মুসলিম ল’বোর্ড তাদের একটি নারী শাখা গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

বোর্ডের ইতিহাসে এটা নজিরবিহীন। এই নারী শাখার আহ্বায়কের দায়িত্ব আসমা জোহরার উপর অর্পিত হয়েছে। এই শাখার নেতৃত্বে সারা ভারত জুড়ে সংস্কারমূলক কাজকর্ম করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান মুসলিম নেতারা।

এছাড়া সারা ভারতব্যাপি নারীদের সহায়ক পরিসেবা গড়ে তোলার সিদ্ধান্তও এসেছে এবারের সভায়। উর্দু, হিন্দি, ইংরেজি সহ সাতটি ভাষায় টোল ফ্রি সেন্টার গড়ে তোলা হবে। বিভিন্ন পারিবারিক সমস্যায় দারুল কাজায় এলে আরো আটটি আঞ্চলিক ভাষায় নারীদের পরামর্শ ও প্রয়োজনীয় নির্দেশাবলি দেওয়া হবে।

বিশ্লেষকরা বলছেন মুসলিম পার্সোনাল’ল বোর্ডের এসব পদক্ষেপ মুসলিম নারীদের জন্য বিরাট সুফল বয়ে আনবে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ