মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

সিসি ক্যামেরা বসছে নাসিরনগরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

b-baria11আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা  স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে বলে মনে করে পুলিশ।

আজ সোমবার থেকে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম শুরু হয়। নাসিরনগর থানা পুলিশ জানিয়েছে, নাসিরনগর সদরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়সহ ২৭টি স্থান সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে ১২টি স্থানে সিসি ক্যামেরা লাগানোর কাজ শেষ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, নাসিরনগরে নিরাপত্তা জোরদার করতে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য স্থানও সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। এতে অপরাধীদের শনাক্ত করতে সহজ হবে।

গত ৩০ অক্টোবর ১২টি মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৪ নভেম্বর হিন্দুদের পাঁচটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের বাড়ির সামনে পাটখড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় ওই এলাকায়। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ মানবাধিকার কর্মীদের প্রতিনিধি দল ওই এলাকা পরিদর্শন করেন। এ অবস্থার মধ্যে গত ১৬ নভেম্বর উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের গোয়ালঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।

সূত্র: এন টিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ