মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রোহিংগা গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদমুখর ঢাবি! ২১ নভেম্বর মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়ালি খান রাজু
ঢাবি

raju_vaskarjaঅং সান সুচির মিয়ানমারে চলছে চরম নিন্দনীয় এক গনহত্যা। হাজার বছর ধরে রোহিংগারা মিয়ানমারে বসবাস করলেও তাদের স্বীকৃতি না দিয়ে উল্টো সামরিক বাহিনী ও বৌদ্ধ ভিক্ষুদের দিয়ে দেশ ছাড়া করা হচ্ছে রোহিংগা মুসলিমদের।

মিয়ানমার সেনাবাহিনীর হাতে ৫ দিনে ৭০ মুসলিম হত্যার পর প্রতিবাদমুখর হয়ে উঠে সমগ্র মুসলিম বিশ্ব। মিয়ানমারের প্রতিবেশী দেশ বাংলাদেশের ছাত্র জনতা’র মধ্যেও চলছে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়।

ফেইসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীদের গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ থেকে আগামী ২১ নভেম্বর সোমবার বেলা ১১ টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে রোহিংগা গণহত্যার বিরুদ্ধে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়েছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের অং সান সুচির নোবেল পদক ফিরিয়ে নিতে অনলাইনে পিটিশনে সাইন করছেন।

ঢাবি শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, রোহিংগা গণহত্যা নিয়ে মিডিয়া চুপ, কিন্ত কেন? তারা মুসলিম বলে কি তাদের কান্না বিশ্ব মিডিয়ায় আসে না?

রফিকুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘যেই ধর্মে জীব হত্যা মহাপাপ, সেই ধর্মের মানুষেরা কিভাবে এত মানুষ হত্যা করে?

শিকদার হাফিজ নামের আরেক ঢাবি ছাত্র বলেন, আমাদের সংবিধানের ২৫ অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে, নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। মিয়ানমারের আরাকানে মানবতার চরম বিপর্যয় দেখা দিয়েছে, আমাদের উচিত এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করা।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের ফেইসবুক গ্রুপের এডমিন শাহরিয়ার প্রামাণিক আগামী সোমবার বেলা ১১ টায় সকল শিক্ষার্থীকে আরাকানে সংঘটিত গণহত্যা ও অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধনে অংশগ্রহণ করতে আহবান জানিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ