বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চীন-পাকিস্তান যৌথ নৌমহড়া শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-chinaআওয়ার ইসলাম: পাকিস্তান এবং চীনের নৌবাহিনী যৌথ মহড়া শুরু করেছে। গতকাল (বৃহস্পতিবার) শুরু হওয়া মহড়া ২১ নভেম্বর পর্যন্ত চলবে। চলতি বছর এর আগে দুই দেশের নৌবাহিনী তিন দফা যৌথ মহড়া চালিয়েছে।

চলমান মহড়াকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এতে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’র নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পাবে। আঞ্চলিক নৌপথের নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে সামনে রেখে এ মহড়া চালানো হচ্ছে। এর মাধ্যমে গোয়াদার বন্দর রক্ষায় দু দেশের নৌবাহিনীর সক্ষমতা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। মহড়ায় অংশ নেয়ার জন্য চীনা নৌবাহিনীর দু’টি রণতরী বুধবার করাচি বন্দরে পৌঁছেছে।

কমোডর মির্জা ফোয়াদ আমিন এবং চীনা নৌবাহিনীর ফ্লোটিলা কমান্ডার সিনিয়র ক্যাপ্টেন চাই কিংতাও

করাচির ফ্লিট হেডকোয়াটার্সে প্রেস ব্রিফিংয়ে এসব কথা তুলে ধরা হয়। এতে অংশ নেন পাক নৌবাহিনীর ১৮তম ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের ব্রিগেড কমান্ডার কমোডর মির্জা ফোয়াদ আমিন এবং চীনা নৌবাহিনীর ফ্লোটিলা কমান্ডার সিনিয়র ক্যাপ্টেন চাই কিংতাও।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ