মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নড়াইলে জেলা ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

narailহাসিবুর রহমান: নড়াইলে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়।

আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। শহরের মহিষখোলা এলাকার হাউজিং প্রকল্পের বালুর মাঠে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

তিন দিনব্যাপী এ ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন দেশবরেণ্য আলেমগণ। মুসল্লিদের জন্য পৌরসভা থেকে চার শতাধিক পানির লাইন ও পাঁচ শতাধিক অস্থায়ী ল্যাট্রিন তৈরি করা হয়েছে।

আগত মুলল্লিরা অসুস্থ হলে তাদের চিকিৎসার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে রয়েছে অস্থায়ী মেডিকেল সেন্টার।

নড়াইল জেলার সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, নিরাপত্তার জন্য ইজতেমা প্রাঙ্গণে প্রায় এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াইল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল হক বলেন, নড়াইল পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

আরআর

৩২ জেলায় ইজতেমা কবে কোথায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ