মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেফাক মহাসচিব; হাসপাতালে শীর্ষ আলেমদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdul_jabbarআওয়ার ইসলাম: রাজধানীর মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী।

যে কোনো সময় তিনি আমাদের ছেড়ে বিদায় নিতে পারেন বলে জানিয়েছে কর্তব্যরত ডাক্তাররা।

জীবন মৃত্যুর সন্ধিক্ষণের এই সংবাদ দ্রুতই ছড়িয়ে পড়ছে চারদিকে। স্বজন-পরিবার ও ভক্তদের মাঝে নেমে আসছে শোকের ছায়া। হলি ফ্যামিলিতে ভিড় করছেন রাজধানীর শীর্ষ আলেমরা। দেশ-বিদেশ থেকে খোঁজ নিচ্ছেন ভক্তরা।

সবার ভেতর কষ্টের চাপা কান্না। সকলেই দোয়া দরুদ পড়ছেন। ভিন্ন মাদরাসায়ও চলছে দুয়া কান্নাকাটি। জপছেন আল্লাহ আল্লাহ।

বৃহস্পতিবার সকাল থেকে মাওলানা আবদুল জব্বার জাহানাবাদীর আশঙ্কানকভাবে অবস্থা আরো অবনতির দিকে চলে যায়। ডাক্তাররা করে পরিবারকে জানান রবের কাছে প্রার্থনা করতে।

জানান, জীবনের আলো নেভার খুব কাছাকাছি সময়ে অবস্থান করছেন তিনি।

মাওলানা আব্দুল জব্বার বেশ কিছুদিন ধরে কিডনি সমস্যা, হার্ট ও শ্বাসকষ্টসহ নানা রোগে ভোগছেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় মাঝে মাঝে অবস্থার উন্নতির খবর পাওয়া গেলেও অবনতি’র খবর এসেছে বেশি।

হাসপাতালে অবস্থানরত আত্মীয় স্বজন ও শীর্ষ  আলেমগণ তার সুস্থ হায়াতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ