সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

কিশোরগঞ্জে ওরসের নামে অনৈতিক কাজ বন্ধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_17833" align="alignleft" width="500"]oras প্রতিকি ছবি[/caption]

মাহমুদুল হাসান আদনান: কিশোরগঞ্জ ওরসের নামে অসামাজিক কার্যক্রম বন্ধের দাবি জানালো উলামায়ে কেরাম।

কিশোরগঞ্জ জেলা ইটনা থানার ছিলনী গ্রামে দীর্ঘদিন যাবৎ ওরসের নামে নারী-পুরুষের অশ্লীল গান বাদ্য ও মদ-গাজার আসর বসানো হয়। এতে করে যুবকদের নৈতিক অবক্ষয় ঘটছে। মদ-গাঁজার আসরের ফলে এলাকার মানুষের ইবাদত ও ছাত্রদের পড়া লেখাসহ যাবতীয় সামাজিক কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এ প্রেক্ষিতে আলহুদা উলামা সোসাইটির নেতৃবৃন্দ এসব বন্ধের দাবি জানান।

সংগঠনটি জানায়, ওরশ কেন্দ্রীক অর্থ উপার্জনের লালসায় মদ-গাজার এজাতীয় আসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে তাদের মাঝে পরস্পরে দ্বন্দ আধিপত্য বিস্তারের লক্ষ্যে সংঘর্ষ বেধে যাওয়ার সমোহ আশঙ্কা সৃষ্টি হয়েছে।

জানা যায, আলহুদা উলামা সোসাইটির সদস্য ও উলামায়ে কেরাম তাদেরকে মৌখিকভাবে একাধিকবার নিষেধ করা সত্তেও তারা ওরসের নামে এসব অনৈতিক কাজ থেকে বিরত হচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা এলাকাবাসী  কিশোরগঞ্জ ৪ আসনের এমপি প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিকের কাছে এলাকার যুবকদের নৈতিক অবক্ষয় রোধ ও এলাকাকে দ্বন্দ্ব সংঘর্ষ থেকে রক্ষায় সার্বিক সহযোগিতা কামনা করে একটি আবেদনও করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ