মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

নাসিরনগরে হামলা: গ্রেপ্তার আরও ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

b-baria11আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরো ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৮৪ জনে। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, নাসিরনগরে হামলার পরের পরিস্থিতি পর্যবেক্ষণে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল যাবে।

এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের বিরুদ্ধে ‘অপপ্রচার ও মিথ্যাচারের’ প্রতিবাদে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করে বলে অভিযোগ পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরের দিন নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় ৩০ অক্টোবর উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে বেশ কয়েকটি মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।

হামলার ঘটনায় মন্দিরের পুরোহিত বাদী হয়ে দুই হাজার ৫০০ জনকে আসামি করে দুটি মামলা করেন। এ ছাড়া পুলিশ বাদী হয়ে ৩০০ জনকে আসামি করে আরো দুটি মামলা করে।

ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে আলাদা দুটি এবং পুলিশ সদর দপ্তর থেকে একটি তদন্ত দল গঠন করা হয়।

সূত্র: এন টিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ