শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

আলেমরা ঐক্যবদ্ধ থাকলে ইসলামবিরোধী সব ষড়যন্ত্র নসাৎ হয়ে যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelafat5আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেছেন, ইসলামের স্বার্থে দল ও মতের উর্ধ্বে উঠে আমাদের সকলকে এক প্লাটফর্মে আসতে হবে।আলেমরা ঐক্যবদ্ধ থাকলে ইসলাম বিদ্বেষী মহল ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস পাবে না। আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র নসাৎ হয়ে যাবে।

তিনি আর বলেন, আলেম ওলামাদের মধ্যে বিভেদ থাকলে ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগস্থ হবে। ইসলামের স্বার্থেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কাওমী মাদরাসা শিক্ষা সনদের সরকারি স্বীকৃতির বিষয়ে ওলামা সমাবেশে আমীরে মজলিস বলেন, আমরা কাওমী মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতি চাই। স্বীকৃতির নামে সরকারের নিয়ন্ত্রণ চাই না। কাওমী মাদরাসার স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রেখে সরকারি স্বীকৃতির বাস্তবায়নের দাবী জানান।

গত ১২ নভেম্বর, শনিবার, বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ওলামা সমাবেশে প্রধান অতিথির ভাষনে উপরোক্ত কথা গুলো বলেন।

বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিষ্টার মাওলানা বদরুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মুফতী মাহবুবুর রাহমানের পরিচালনায় স্থানীয় মিষ্টিদেশ রেষ্টুরেন্ট এর হলে অনুষ্ঠিত ওলামা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটেনের অন্যতম শীর্ষ আলেম শায়েখ মাওলানা আব্দুল আজীজ,বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা মাওলানা শামসুদ্দীন, যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক, জামেয়া ইসলামিয়া বার্মিংহাম এর শায়খুল হাদীস হাফিজ মাওলানা মাহমুদ হোসাইন, ওয়ালছল শাহ জালাল মসজিদের খতিব মাওলানা মর্তুজা হোসাইন, জমিয়তে উলামা ইউরোপ এর সহ সভাপতি ও বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা এখলাছুর রহমান, আশরাফুল উলুম বার্মিংহাম এর প্রিন্সিপাল হাফিজ মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মসজিদে ওসমান ওয়ালছল এর ইমাম ও খতিব হাফিজ মাওলানা শায়েখ ছালেহ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য সাধারন সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ,সহ সভাপতি মাওলানা তাজুল ইসলাম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও জামেয়া ইসলামীয়া বার্মিংহাম এর শিক্ষা সচিব মাওলানা ফয়জুল হক আব্দুল আজিজ, বিলাল একাডেমির চেয়ারম্যান ক্বারী মাওলানা আব্দুল হাফিজ, মদীনা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতী আবু জাফর, বাংলাদেশ খেলাফত মজলিস মিডল্যান্ড শাখার সভাপতি মাওলানা খালিদ আহমদ, খাদিজাতুল ক্বোবরা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুর রব ফয়েজী, ওয়েষ্ট ব্রম মদীনাতুল উলুম এর প্রিন্সিপাল মাওলানা ছালেহ আহমদ, ফয়জুল ইসলাম মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ