বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গোবিন্দগঞ্জের ঘটনা গণহত্যা : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের নামে অধিগ্রহণ করা জমি থেকে সাঁওতালদেরকে উচ্ছেদের নামে সরকার গণহত্যা চালিয়েছে। তিনি বলেন, পুলিশ সরাসরি তাদেরকে গুলি করেছে। এটা গণগত্যা।

সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনায় ফখরুল এ কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের মুক্তি দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল।

গোবিন্দগঞ্জে গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ আখ খামারের নামে অধিগ্রহণ করা জমিতে উচ্ছেদ অভিযানের সময় সাঁওতালদের সঙ্গে চিনিকলের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রভাবশালী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে তিনজন সাঁওতাল নিহত এবং বেশ কয়েকজন আহত হন। পুলিশের উপস্থিতিতেই সেদিন লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় শতাধিক বাড়িতে। এরপর চিনিকল কর্তৃপক্ষ ট্রাক্টর দিয়ে মাটি সমান করে দিয়েছে।

ঘটনাটি সারাদেশে আলোড়ন তোলার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলও এলাকা পরিদর্শন করেছে। তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের পুনর্বাসন, কর্মসংস্থান এবং সন্তানদের পড়ালেখার উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি উচ্ছেদ অভিযানের নামে কোনো অন্যায় হলে শাস্তি দেয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ