বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তিনদিনের সফরে মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina2-1 আওয়ার ইসলাম:  ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’এর উচ্চ পর্যায়ের দুই কর্মসূচিতে যোগ দিতে তিনদিনের সফরে আগামী সোমবার মরক্কোর মারাকেশের-এর উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি- ১০১৯) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে সোমবার সকাল ১০টায় মরক্কোর পশ্চিমাঞ্চলীয় সাবেক রাজকীয় শহর মারাকেশে-এর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

ফ্লাইটটি ওইদিন স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় মারাকেশে-এর মেনারা বিমানবন্দরে পৌঁছুলে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়াতে নিয়ে যাওয়া হবে। মরক্কো সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

শেখ হাসিনা ১৫ নভেম্বর ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’-এর উচ্চ পর্যায়ের সভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং জাতীয় ও যৌথভাবে এই বিরাট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের গতি ত্বরান্বিত করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানাবেন।

এইদিন অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মরক্কোর বাদশাহ ৬ষ্ঠ মুহাম্মদের দেওয়া ভোজসভায় যোগদান করবেন।তিনদিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ নভেম্বর দেশে ফিরবেন।

মরক্কোর মারাক্কেশ-এর বাব ইগলিতে ৭ নভেম্বর শুরু হওয়া ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’ হচ্ছে গত বছরের ডিসেম্বরে ‘কপ-২১’-এ ঐতিহাসিক প্যারিস চুক্তি গৃহীত হওয়ার পর এ ধরনের প্রথম সভা।

অন্যদিকে, ‘বুদাপেস্ট পানি সম্মেলন- ২০১৬’-এ যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ থেকে ৩০ নভেম্বর হাঙ্গেরি সফর করবেন।

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ